প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সার্ক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানাতে ১৩ ফেব্রুয়ারি ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রীর বিশেষ দূত খানডু ওয়াংচুক। আগামী ২৮ ও ২৯ এপ্রিল ভুটানের রাজধানী থিম্পুতে ষোড়শ সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা।পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা গত বৃহস্পতিবার প্রথম আলোকে জানান, ভুটানের অর্থমন্ত্রী খানডু ওয়াংচুক তাঁর দেশের প্রধানমন্ত্রী জিগমে ওয়াই থিনলের বিশেষ দূত হিসেবে ১৩ ফেব্রুয়ারি বিকেলে ঢাকায় আসবেন। ঢাকা সফরের সময় তিনি ভুটানের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে থিম্পুতে অনুষ্ঠেয় সার্ক শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানাবেন। এ ছাড়া ঢাকা সফরের সময় খানডু ওয়াংচুক বাণিজ্যমন্ত্রী ফারুক খান ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করবেন।ভুটানের প্রধানমন্ত্রীর বিশেষ দূতের ১৬ ফেব্রুয়ারি বিকেলে ঢাকা ছাড়ার কথা রয়েছে।