শেখ হাসিনাকে আরও অভিনন্দন
তৃতীয়বারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন কুয়েতের প্রধানমন্ত্রী জাবের মুবারক আল-হামাদ আল সাবাহ এবং জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থার (ইউনেসকো) মহাপরিচালক ইরিনা বকোভা। খবর বাসসের।
বার্তায় কুয়েতের প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং বাংলাদেশ ও কুয়েতের মধ্যে সহযোগিতা বৃদ্ধিতে তাঁর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি দুই বন্ধুপ্রতিম দেশের জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সম্প্র্রসারণ ও সংহত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। অন্যদিকে পৃথক বার্তায় ইউনেসকোর মহাপরিচালক আশা প্রকাশ করেন, বাংলাদেশ পারস্পরিক সমঝোতা, ঐকমত্য ও সম্প্রীতির চেতনায় বিভিন্ন চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে সক্ষম হবে। তিনি বাংলাদেশ সরকারের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক আরও জোরদারে ইউনেসকোর আগ্রহের কথা ব্যক্ত করেন।