শেখ হাসিনাকে ইফতারের দাওয়াত খালেদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইফতারের দাওয়াত দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ সোমবার দুপুরে বিএনপির একটি প্রতিনিধিদল আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডি কার্যালয়ে গিয়ে এই দাওয়াপত্র দিয়ে আসে।

প্রতিনিধিদলে ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহসাংগঠনিক সম্পাদক আকন্দ কুদ্দুস ও সহদপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন।
প্রতিনিধিদলে থাকা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স প্রথম আলোকে বলেন, ১১ জুন রাজনৈতিক নেতাদের সম্মানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ইফতারের আয়োজন করেছেন। বসুন্ধরা কনভেনশন সেন্টারে এই আয়োজন করা হবে। এতে খালেদা জিয়ার পক্ষ থেকে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামসহ দলটির জ্যেষ্ঠ নেতাদের দাওয়াপত্র পৌঁছে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাওয়াতপত্র গ্রহণ করেছেন।
এমরান সালেহ প্রিন্স আশা করেন, আওয়ামী লীগের সভানেত্রী ও দলটির জ্যেষ্ঠ নেতারা এই ইফতারে যোগ দেবেন।