শেখ হাসিনাকে ঈদ শুভেচ্ছা জানালেন খালেদা জিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল রোববার শুভেচ্ছাসহ একটি ঈদকার্ড প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়। বিএনপি চেয়ারপারসনের এপিএস সুরত উজ্জামান ঈদকার্ডটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা সাইফুজ্জামান শিখরের হাতে তুলে দেন। এর আগে গত ২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিরোধীদলীয় নেতাকে ঈদের শুভেচ্ছা জানিয়ে কার্ড দেওয়া হয়।