শেখ হাসিনাকে বেলারুশের প্রধানমন্ত্রীর অভিনন্দন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচনে বিজয়ের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন বেলারুশের প্রধানমন্ত্রী মিখাইল মায়াসনিকোভিচ।
বাসস জানায়, আজ বুধবার এক অভিনন্দন-বার্তায় মিখাইল মায়াসনিকোভিচ দুদেশের সম্পর্ক আরও এগিয়ে নিতে তাঁর সরকারের গভীর আগ্রহের কথা উল্লেখ করেন।
বাণিজ্য, অর্থনীতি, শিল্প, কৃষি, বিজ্ঞান, প্রযুক্তি, সামরিক, প্রকৌশল, শিক্ষা, সংস্কৃতি ও অন্যান্য ক্ষেত্রে মায়াসনিকোভিচ দুদেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সহযোগিতা আরও বাড়ানোর দৃঢ় আকাঙ্ক্ষা ব্যক্ত করেন।