শেখ হাসিনাকে মমতার উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজের আঁকা একটি ছবি উপহার দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বুধবার কলকাতায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির হাতে তিনি ওই ছবি তুলে দেন। বুধবার কলকাতায় মহাকরণে দীপু মনির সঙ্গে বৈঠক করেন মমতা। ওই বৈঠকেই মমতা তাৎক্ষণিক একটি ছবি এঁকে শেখ হাসিনার জন্য তুলে দেন দীপু মনির হাতে। দীপু মনিও শুভেচ্ছাস্বরূপ মমতাকে পদ্মার ইলিশ, জামদানি শাড়ি এবং সুন্দরবনের ওপর লেখা বই উপহার দেন।