শেখ হাসিনাকে মিসরের প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন মিসরের প্রধানমন্ত্রী হাজেম এল বেবলায়ি। আজ শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
অভিনন্দন বার্তায় মিসরের প্রধানমন্ত্রী দুই দেশের মানুষের উন্নয়নের স্বার্থে সম্পর্ক জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।