শেখ হাসিনাকে মোদির ঈদ শুভেচ্ছা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ বুধবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোনে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম বাসসকে জানান, নরেন্দ্র মোদি বিকেল ৫টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে কথা বলেন এবং তাঁকে ঈদের শুভেচ্ছা জানান।
প্রেস সচিব বলেন, মোদি বাংলাদেশের জনগণকেও ঈদের শুভেচ্ছা জানান এবং তাদের মঙ্গল কামনা করেন।
প্রেস সচিব আরও বলেন, শেখ হাসিনা ভারতের জনগণেরও মঙ্গল কামনা করেন।