শেখ হাসিনাকে লিবীয় প্রধানমন্ত্রীর অভিনন্দন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিবিয়ার প্রধানমন্ত্রী আলী জিদান মোহাম্মদ তৃতীয়বারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। গতকাল শুক্রবার এক অভিনন্দনবার্তায় লিবিয়ার প্রধানমন্ত্রী জিদান মোহাম্মদ আশা প্রকাশ করেন, বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করার মাধ্যমে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে। লিবিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের জনগণের সাফল্য, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। খবর বাসসের।