শেখ হাসিনাকে সম্মানসূচক ডিলিট দিচ্ছে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতের ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। আগামী নভেম্বরে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উত্সবে শেখ হাসিনাকে এ সম্মানে ভূষিত করা হবে। বাংলাদেশ-ভারত সম্পর্ক উন্নয়নে শেখ হাসিনার বিশেষ অবদানের জন্য এই ডিগ্রি দেওয়া হচ্ছে বলে জানা গেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ভারতের রাষ্ট্রপতি প্রতিভা পাতিল। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অরুনোদয় সাহা প্রথম আলোকে বলেন, শেখ হাসিনাকে এই সম্মান গ্রহণ করার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে। তবে তাঁর সম্মতি এখনো পাওয়া যায়নি।