শেখ হাসিনাকে সুসিলো বামবাংয়ের অভিনন্দন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইউধোইয়োনো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার এক অভিনন্দন বার্তায় সুসিলো বামবাং দুই দেশের মধ্যে রাজনীতি, অর্থনীতি ও সাংস্কৃতিক ক্ষেত্রে পারস্পরিক কল্যাণমূলক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে ইন্দোনেশিয়ার আগ্রহ পুনর্ব্যক্ত করেন। খবর বাসসের।
এ ছাড়া, পৃথক বার্তায় বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মহাপরিচালক রবার্তো আজেভেদো, ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্টের (ইউএনসিটিএডি) মহাসচিব মুকিশা কিতুয়ি ও ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশনের (ডব্লিউএমও) মহাসচিব এম জারোড প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।