প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান অভিযোগ করেছেন, বিএনপি শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করছে। এর আগেও তারা এ চেষ্টা করেছে। গতকাল বুধবার দুপুরে দিনাজপুরের হাকিমপুরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
মন্ত্রী বলেন, শেখ হাসিনার অধীনে এবং বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ না করার জন্য বিএনপি ব্যাপক প্রাণহানিসহ দেশে অরাজতকতা সৃষ্টি করে। সভায় হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজহারুল ইসলামের সভাপতিত্বে বক্তৃতা করেন দিনাজপুর-৬ আসনের সাংসদ শিবলী সাদিক, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আজিজার রহমান।