শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনার কথা স্বীকার শাহনূরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের জাতীয় ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়া গতকাল রোববার এক প্রতিবেদনে জানিয়েছে, বর্ধমানে বোমা বিস্ফোরণের ঘটনায় অন্যতম অভিযুক্ত শাহনূর আলম বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনার কথা স্বীকার করেছেন। ওই প্রতিবেদনে গোয়েন্দা সূত্রের উল্লেখ করে এ স্বীকারোক্তির কথা বলা হয়। 
গত শুক্রবার রাতে ভারতের আসাম রাজ্যের নলবাড়ি জেলা থেকে শাহনূরকে গ্রেপ্তার করে আসাম পুলিশ। এনআইএ বর্ধমান বিস্ফোরণের ঘটনার তদন্ত করছে। গ্রেপ্তারের পর শাহনূরকে আদালতে তোলা হলে আসামের কামরূপ আদালত ১৪ দিনের পুলিশি রিমান্ড দেন। শাহনূরের স্বীকারোক্তি উদ্ধৃত করে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনাকে হত্যার পাশাপাশি ‘বৃহত্তর ইসলামিক বাংলাদেশ’ তৈরির জন্য অভ্যুত্থানেরও প্রস্তুতি নিচ্ছিল জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)।
প্রতিবেদনে বলা হয়, জেরায় শাহনূর জানান, বাংলাদেশ থেকে জেএমবির কয়েকজন নেতা আসামের নলবাড়ির লারকুচি মাদ্রাসা সফর করেন।