প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, পানি ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না, তেমনি নির্বাচন ছাড়াও রাজনৈতিক দল বাঁচতে পারে না। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে আগামী নির্বাচনে বিএনপিকে আসতেই হবে।
গতকাল মঙ্গলবার রাজধানীর সোবহানবাগে দীন মো. আই হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, ‘সংবিধানের বাইরে গিয়ে কোনো নির্বাচন হবে না। আমরা কোনোভাবেই সংবিধান লঙ্ঘন করব না।’ তিনি বলেন, বর্তমান সরকারের আমলে দেশে যে উন্নয়নমূলক কাজ হচ্ছে, তা বিএনপির চোখে পড়ে না।
অধ্যাপক দীন মো. নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ এ কে এম শামীম ওসমান ও দিলারা বেগম আসমা, অধ্যাপক সৈয়দ মোদাচ্ছের আলী, শেখ কবির হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি