শেখ হাসিনার অনুরোধ ট্রেনের নাম হোক সোনার তরী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবর্ষকে স্মরণে রাখতে ভারতের রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার রেল বাজেট ঘোষণার সময় বাংলাদেশ ও ভারতের মধ্যে ‘এপার বাংলা ওপার বাংলা সংস্কৃতি এক্সপ্রেস’ নামে একটি বিশেষ ট্রেন চালানোর ঘোষণা দেন।বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মমতার এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে একটি চিঠি পাঠান রেলমন্ত্রী মমতার কাছে। চিঠিতে শেখ হাসিনা প্রস্তাবিত বিশেষ ট্রেনটির নাম সংস্কৃতি এক্সপ্রেসের পরিবর্তে ‘সোনার তরী’ রাখার অনুরোধ জানান। চিঠিটি ইতিমধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মমতার হাতে এসে পৌঁছেছে।