শেখ হাসিনার আবেদন মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ভাসমান বিদ্যুৎকেন্দ্র দুর্নীতি মামলা বাতিল ঘোষিত হওয়ায় একই বিষয়ে করা রিট আবেদন না চালানোর আবেদন মঞ্জুর করেছেন হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আবদুর রবের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।শেখ হাসিনার করা এক বাতিল আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ২০১০ সালের ১৩ এপ্রিল মামলাটি বাতিল ঘোষণা করে রায় দেন। এর আগে ২০০৭ সালে মামলাটির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন শেখ হাসিনা। এর পরিপ্রেক্ষিতে আদালত রুল জারির পাশাপাশি মামলার কার্যক্রমে স্থগিতাদেশ দেন।এই রুল শুনানির জন্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী এম এ আজিজ খান সম্প্রতি উপস্থাপন করলে তা গতকাল কার্যতালিকায় আসে।আদালতে শেখ হাসিনার আইনজীবী আহসানুল করিম বলেন, মামলাটি ইতিমধ্যে হাইকোর্ট বাতিল ঘোষণা করে রায় দিয়েছেন। ফলে আবেদনের কার্যকারিতা নেই। নির্দেশ রয়েছে আবেদনটি না চালানোর। এই পর্যায়ে আদালত আবেদন মঞ্জুর করে রুল খারিজের আদেশ দেন।এ সময় রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক উপস্থিত ছিলেন। জানা যায়, ২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুদকের উপপরিচালক সাব্বির হাসান তেজগাঁও থানায় আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলাটি করেন।