ভাসমান বিদ্যুেকন্দ্র স্থাপন-সংক্রান্ত মামলাসহ চারটি দুর্নীতির মামলা বাতিলের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার করা আবেদনের শুনানি পিছিয়েছে। আগামী ২৪ মার্চ এ আবেদনের ওপর শুনানি হবে। গতকাল বৃহস্পতিবার বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শেখ হাসিনার আইনজীবীর করা সময় আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানির এ দিন ধার্য করেন।বেপজায় পরামর্শক নিয়োগ, ফ্রিগেট ক্রয় ও মেঘনাঘাট পাওয়ার প্লান্ট স্থাপনে দুর্নীতির অভিযোগে অপর তিনটি মামলা করা হয়। বিগত তত্ত্বাবধায়ক সরকার ও চারদলীয় জোট সরকারের আমলে মামলাগুলো হয়। গতকাল আদালতের কার্যতালিকায় এ চারটি মামলা বাতিলের জন্য প্রধানমন্ত্রীর করা আবেদন শুনানির জন্য ১৮ থেকে ২১ নম্বর ক্রমিকে অন্তর্ভুক্ত ছিল। সকালে সময়ের আবেদন জানান শেখ হাসিনার কৌঁসুলি মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী। তিনি প্রথম আলোকে বলেন, শুনানি মুলতবি করা হয়েছে। চারটি মামলা পর্যায়ক্রমে শুনানির জন্য রয়েছে। আদালতে সময় চাওয়া হয়েছে। আদালত বুধবার শুনানির দিন ধার্য করেছেন। ক্রম অনুসারে ২৪ মার্চ ভাসমান বিদ্যুেকন্দ্র স্থাপন-সংক্রান্ত মামলা বাতিলের আবেদনের ওপর শুনানি শুরু হওয়ার কথা রয়েছে।