শেখ হাসিনার ছিটমহলবাসীদের অভিনন্দন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ প্রতীক্ষার পর ছিটমহলবাসীরা তাদের জাতিসত্তার স্বীকৃতি পাওয়ায় তাদের অভিনন্দন জানিয়েছেন ।
গতকাল শুক্রবার রাতে এক অভিনন্দন বার্তায় শেখ হাসিনা বলেন, দীর্ঘ ৬৮ বছর পর তাঁরা তাঁদের পরিচয়, নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসের সুযোগ এবং প্রিয় মাতৃভূমির জাতীয় পতাকা ও মানচিত্র পেয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের অন্য নাগরিকদের সঙ্গে তাঁদের কোনো পার্থক্য নেই। তাঁদের জীবনযাত্রার মান উন্নয়নে যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার, সরকার সে ধরনের ব্যবস্থাই নেবে।