শেখ হাসিনার জন্মদিনে মোদির শুভেচ্ছা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭০তম জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল বুধবার ঢাকায় পাঠানো এক বার্তায় মোদি বলেন, ‘আমি আমার অন্তরের অন্তস্তল থেকে আপনার জন্মদিনে অভিনন্দন জানাচ্ছি এবং আপনার মঙ্গল কামনা করছি।’

বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘আপনার দক্ষ নেতৃত্বে সব‌ ক্ষেত্রে বাংলাদেশ শা‌ন্তি ও সমৃদ্ধির পথে দ্রুত এগিয়ে যাচ্ছে।’

নরেন্দ্র মোদি বলেন, ‘আগামী মাসে গোয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানানোর এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারের জন্য ঢাকা-দিল্লির আলোচ্যসূচির ব্যাপারে আলোচনার অপেক্ষায় রয়েছি।’ নরেন্দ্র মোদি গত বছর বাংলাদেশ সফর করেন।