শেখ হাসিনার জন্য শুক্রবার বিশেষ প্রার্থনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আওয়ামী লীগ আগামী শুক্রবার সারা দেশে বিশেষ প্রার্থনার কর্মসূচি গ্রহণ করেছে। গতকাল মঙ্গলবার দলের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।
গত রোববার হাঙ্গেরি সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ জন্য উড়োজাহাজটিকে তুর্কমেনিস্তানের আশখাবাদে জরুরি অবতরণ করতে হয়। আওয়ামী লীগের একজন দায়িত্বশীল নেতা প্রথম আলোকে বলেন, দলীয় প্রধানের এই বিপদমুক্তিতে শুকরিয়া আদায় করার জন্যই আওয়ামী লীগ এ কর্মসূচি নিয়েছে।