শেখ হাসিনার নামে একমাত্র ছাত্রী হলের নামফলক উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একমাত্র ছাত্রী হলের নামকরণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে করা হয়েছে। গত বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান আনুষ্ঠানিকভাবে নির্মাণাধীন ৫০০ শয্যাবিশিষ্ট হলটির নামফলক উন্মোচন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সিরাজুল করিম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মুহম্মদ নুরুল্লাহ, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মর্ত্তুজা আলী, রাজশাহী বিভাগীয় কমিশনার আবদুল মান্নান, রাজশাহী মহানগর পুলিশের কমিশনার এম ওবায়দুল্লাহ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিচালক (উন্নয়ন ও পরিকল্পনা) লুৎ ফর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্রকল্যাণ) আশরাফুল আলম।এ দিন মেয়র ক্যাম্পাসের ক্যাফেটেরিয়ার পাশে স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন।