শেখ হাসিনার নামে জাতীয় যুব কেন্দ্রের নামকরণের সুপারিশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় যুব কেন্দ্রের নাম ‘শেখ হাসিনা জাতীয় যুব কেন্দ্র’ করার সুপারিশ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। আজ মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে শেখ হাসিনা জাতীয় যুব প্রশিক্ষণ কেন্দ্র ও বাংলাদেশ শরীর গঠন ফেডারেশনের সার্বিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়। কমিটি ঢাকার অদূরে পূর্বাচল স্টেডিয়ামের নির্মাণকাজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে করার সুপারিশ করেছে।
কমিটির সভাপতি জাহিদ আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য যুব ও ক্রীড়ামন্ত্রী বীরেন শিকদার, এ এম নাঈমুর রহমান, মাহবুব আলী, নুরুল ইসলাম তালুকদার ও আমাতুল কিবরিয়া অংশ নেন।