শেখ হাসিনার নিরাপত্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উখিয়া আগমন উপলক্ষে আজ সোমবার ও কাল মঙ্গলবার বাংলাদেশের টেকনাফ ও মিয়ানমারের মংডুর মধ্যে চলাচলকারী সীমান্ত ট্রানজিট বন্ধ ঘোষণা করা হয়েছে।
এই ট্রানজিট দিয়ে দৈনিক পাঁচ শতাধিক লোক এপার-ওপার ভ্রমণ করেন। এ ছাড়া প্রায় ১০০ কিলোমিটার সীমান্ত দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে কড়া নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত এবং রোহিঙ্গা সন্ত্রাসীদের দমন করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এর সত্যতা নিশ্চিত করে জেলা প্রশাসক মো. রুহুল আমিন গতকাল রোববার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, মিয়ানমারের জঙ্গি বা রোহিঙ্গা সন্ত্রাসীরা যেন ট্রানজিট দিয়ে বাংলাদেশে ঢুকতে না পারে, তার জন্য জেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ সিদ্ধান্ত নিয়েছে। ৪ সেপ্টেম্বর সকাল থেকে দুই দেশের মধ্যে আবার ট্রানজিট চালু হবে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোজাহিদ উদ্দিন বলেন, কাল ৩ সেপ্টেম্বর উখিয়া উচ্চবিদ্যালয়ের মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা রয়েছে। জনসভার আশপাশে বনজঙ্গলে মিয়ানমারের অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের বসতি রয়েছে।