প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নির্বাচনী প্রচারণায় নেমেছে ছাত্রলীগ। গতকাল মঙ্গলবার উপজেলা ছাত্রলীগ আনুষ্ঠানিকভাবে এ প্রচারণা শুরু করে। কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক বাবুল হাজরা ও যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম মন্নুর নেতৃত্বে ছাত্রলীগের একটি গ্রুপ উপজেলা সদরসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ভোটারদের কাছে শেখ হাসিনার জন্য নৌকা প্রতীকে ভোট চায়। উল্লেখ্য, শেখ হাসিনার বিপক্ষে এই আসনে জাতীয় পার্টির এ জেড এম অপু শেখ লাঙ্গল প্রতীক নিয়ে লড়ছেন। l গোপালগঞ্জ প্রতিনিধি।