শেখ হাসিনার প্রশংসা করলেন মমতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল শুক্রবার নয়াদিল্লিতে লোকসভায় ২০১১-১২ অর্থবছরের জন্য ভারতীয় রেলওয়ের বাজেট উপস্থাপনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেছেন। খবর বাসসের।বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘সংস্কৃতি এক্সপ্রেস’ প্রদর্শনী ট্রেন চালুর কথা উল্লেখ করে মমতা বলেন, ‘সাংস্কৃতিক কর্মসূচি বিনিময় উপলক্ষে ট্রেনটি বাংলাদেশে ভ্রমণের সময় এর নাম “সোনার তরী” রাখার পরামর্শ দেওয়ার জন্য আমি শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ। আমি তাঁর পরামর্শ আন্তরিকভাবে গ্রহণ করেছি।’ তিনি আরও বলেন, শেখ হাসিনার আমন্ত্রণে সাংস্কৃতিক কর্মসূচি বিনিময় উপলক্ষে ট্রেনটি তাঁদের সুবিধামতো সময়ে বাংলাদেশে যাবে।২০১০ সালের ৯ মে ট্রেনটি চালু করা হয়। কবি রবীন্দ্রনাথের চিত্রকর্ম, দর্শন ও শিক্ষামূলক উক্তি দিয়ে ট্রেনটি সাজানো হয়েছে।