শেখ হাসিনার ফ্রিগেট মামলা বাতিলের রায় ১৮ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রিগেট যুদ্ধজাহাজ ক্রয় দুর্নীতির মামলা বাতিল করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার করা আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। আগামী ১৮ মে বাতিল আবেদনের ওপর রায় দেবেন হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি আবুবকর সিদ্দিকীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ উভয় পক্ষের শুনানি রায় প্রদানের এ দিন ধার্য করেন। আদালতে শেখ হাসিনার পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মাহমুদুল ইসলাম ও শেখ ফজলে নূর তাপস শুনানি করেন।