শেখ হাসিনার বিরুদ্ধে নভোথিয়েটার মামলা নিয়ে রিটের রায় আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেখ হাসিনার বিরুদ্ধে ভাসানী নভোথিয়েটার প্রকল্প নির্মাণে দুর্নীতি-অনিয়মের অভিযোগে করা মামলা দুটির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে করা রিট আবেদনের ওপর আজ বৃহস্পতিবার রায় দেওয়া হবে।মামলাটি দুটি বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে তত্কালীন দুর্নীতি দমন ব্যুরো করেছিল। এর বিরুদ্ধে শেখ হাসিনার দায়ের করা রিটের ওপর শুনানির দ্বিতীয় দিন গতকাল বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি বোরহান উদ্দিনের দ্বৈত বেঞ্চে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী বক্তব্য দেন। আজ বৃহস্পতিবার শেখ হাসিনার আইনজীবী এ বিষয়ে জবাব দেওয়ার পর রায় দেওয়া হবে বলে দুদকের আইনজীবী এ কে এম ফজলুল হক প্রথম আলোকে জানিয়েছেন।