শেখ হাসিনার বিরুদ্ধে ভাসমান বিদ্যুেকন্দ্র মামলার রায় ১৩ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাসমান বিদ্যুেকন্দ্র স্থাপনে দুর্নীতির মামলা বাতিলের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবেদনের রায় ১৩ এপ্রিল দেওয়া হবে। গতকাল বুধবার বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ দুই দিন শুনানি শেষে রায়ের এ দিন ধার্য করেন। আদালতে শেখ হাসিনার পক্ষে আইনজীবী শেখ ফজলে নূর তাপস ও মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান মামলা পরিচালনা করেন।খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, শুনানি শেষে আদালত ১৩ এপ্রিল রায়ের দিন ধার্য করেছেন। একাধিক দুর্নীতির মামলা বাতিলের জন্য প্রধানমন্ত্রীর করা আবেদনের চূড়ান্ত শুনানি ওই দিন পর্যন্ত মুলতবি করা হয়েছে বলেও তিনি জানান। জানা যায়, ভাসমান বিদ্যুেকন্দ্র স্থাপনে দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুদকের উপপরিচালক সাব্বির হাসান বাদী হয়ে শেখ হাসিনাসহ পাঁচজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা দায়ের করেন। মামলাটি বাতিলের জন্য শেখ হাসিনা হাইকোর্টে আবেদন করলে ২০০৮ সালের ৭ জুলাই হাইকোর্টের একটি বেঞ্চ মামলার কার্যক্রম স্থগিত করেন। সেই সঙ্গে মামলাটি কেন বাতিল করা হবে না, তা জানাতে সরকার ও দুদকের পক্ষে রুল জারি করেন। এ রুলের ওপর গত মাসের শেষ সপ্তাহে ও গতকাল বুধবার শুনানি শেষে আদালত রায়ের দিন ধার্য করেন।