শেখ হাসিনার শাসনামল 'ফরমালিনের যুগ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান শাসনামলকে ‘ফরমালিনের যুগ’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার শেখ হাসিনার দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গতকাল রোববার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ মন্তব্য করেন৷
এর আগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এক অনুষ্ঠানে বলেছিলেন, বর্তমান সরকার পচে গেছে৷ এর জবাবে শনিবার প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমরা বিএনপিকে ফরমালিন দিয়ে তাজা রাখার চেষ্টা করছি৷’ এ বক্তব্যের জবাবে গতকাল মির্জা ফখরুল বলেন, ‘তাঁর (শেখ হাসিনা) শাসনামলের যুগ ফরমালিনের যুগ। রাজনীতি, অর্থনীতি ও সমাজে ফরমালিনের প্রয়োগ তাঁরা খুব দক্ষভাবে করছেন।’