শেখ হাসিনার সঙ্গে ত্রিপুরার রাজমাতার সৌজন্য সাক্ষাৎ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের ত্রিপুরা রাজ্যের রাজমাতা বিভু কুমারী দেবী গতকাল গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় নারীর ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ। বাসস।প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও গতিশীল নেতৃত্বের প্রশংসা করেন বাংলাদেশ সফররত ত্রিপুরার রাজমাতা।প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার ব্যাপারে তাঁর আন্তরিক আগ্রহের কথা ব্যক্ত করেন। এ সময় তিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে ত্রিপুরাসহ ভারতের অবদানের কথা স্মরণ করেন।প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা হোসেন, আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আশিকুর রহমান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম এ করিম ও প্রেস সচিব আবুল কালাম আজাদ এ সময় উপস্থিত ছিলেন।