শেখ হাসিনার সঙ্গে শেরি ব্লেয়ারের সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের (এইউডব্লিউ) চ্যান্সেলর ও যুক্তরাজ্যের সাবেক ফার্স্ট লেডি শেরি ব্লেয়ার গতকাল সোমবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করেছেন। খবর বাসসের।সাক্ষাৎকালে তাঁরা এইউডব্লিউর প্রতিষ্ঠাসহ নারী উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের নারীরা বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছেন।