শেখ হাসিনার সঙ্গে সম্পর্কের টানাপোড়েন ড. ইউনূসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম পাওয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানাতে ২০০৯ সালের ৯ আগস্ট তাঁর সঙ্গে দেখা করেন বাংলাদেশে নিযুক্ত তর‌্যাকালীন মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি। এ সময় ড. ইউনূস তাঁকে জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর টানাপোড়েন অব্যাহত রয়েছে। তবে যেকোনো ধরনের ভুল বোঝাবুঝির অবসানে তিনি শিগগিরই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারবেন বলে আশা প্রকাশ করেন।উইকিলিকসের ফাঁস করা মার্কিন তারবার্তায় এসব তথ্য পাওয়া গেছে। তারবার্তায় বলা হয়, ড. ইউনূস মার্কিন রাষ্ট্রদূতকে বলেন, এ পদক পাওয়ায় তিনি সম্মানিত বোধ করছেন। মেক্সিকো, কলম্বিয়া ও গুয়াতেমালায় গ্রামীণ ফাউন্ডেশন প্রতিষ্ঠার সাফল্যে সন্তুষ্ট ড. ইউনূস। ড. মুহাম্মদ ইউনূস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর টানাপোড়েন অব্যাহত রয়েছে। গ্রামীণের নেওয়া উদ্যোগ বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের সঙ্গে কাজ করা কঠিন হয়ে পড়েছে। ড. ইউনূস উপলব্ধি করেন, তাঁর সুপারিশ ও প্রস্তাব অনুমোদন না করার জন্য সহায়ক কর্মকর্তারাও চাপের মধ্যে রয়েছেন। ড. ইউনূস বলেন, তাঁর উদ্যোগ ও প্রতিষ্ঠান নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে যা-ই ‘ভুল বোঝাবুঝি’ থাকুক না কেন, তিনি এর অবসান চান। তিনি বলেন, জুলাইয়ের শেষ দিকে অনুরোধ করা সত্ত্বেও তিনি প্রধানমন্ত্রীর সাক্ষার‌্যা পাননি। ড. ইউনূসকে সাক্ষার‌্যা দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উর‌্যাসাহিত করার প্রতিশ্রুতি দেন রাষ্ট্রদূত মরিয়ার্টি।মানবপাচারের ব্যাপারে পর্যবেক্ষণ তালিকায় বাংলাদেশ দ্বিতীয় স্তরে আছে—এ নিয়ে আগ্রহ প্রকাশ করেন ড. মুহাম্মদ ইউনূস। ড. ইউনূস বলেন, তিনি ‘গ্রামীণ এমপ্লয়মেন্ট’ নামের একটি ইউনিট প্রতিষ্ঠা করতে চান। যে ইউনিট ঝুঁকির ভেতরে থাকা বাংলাদেশি শ্রমিকদের সহায়তা দেবে। তিনি বলেন, প্রাথমিকভাবে ঢাকা ও চট্টগ্রামে গ্রামীণের কার্যালয় শ্রমিকদের বিদেশে চাকরি পেতে সহায়তা করবে। দূতাবাসের মন্তব্য: প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডমের জন্য অধ্যাপক ইউনূসের মনোনয়ন বাংলাদেশে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। পুরস্কারের বিষয়টি প্রচার করার জন্য এবং ড. ইউনূস ও তাঁর সহকর্মীরা যেসব গুরুত্বপূর্ণ কাজ করছেন, তা ভালোভাবে তুলে ধরার জন্য মার্কিন দূতাবাস গ্রামীণের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। শেখ হাসিনা ও ড. ইউনূসের দ্বন্দ্ব বাংলাদেশ সরকার ও গ্রামীণ উভয়কেই ক্ষতিগ্রস্ত করছে। অতীতের ভুল বোঝাবুঝির অবসান ও বৃহত্তর অভিন্ন লক্ষ্যের দিকে গুরুত্বারোপ করার জন্য মার্কিন দূতাবাস উভয় পক্ষের প্রতি আহ্বান জানাবে।