শেখ হাসিনার সঙ্গে হবিগঞ্জ আ.লীগের নেতাদের বৈঠক আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ শনিবার ঢাকায় বৈঠক করবেন দলের হবিগঞ্জের তৃণমূল নেতারা।দলীয় সূত্র জানায়, বৈঠকে জেলার আট বছরের পুরোনো কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের দাবি জানাবেন তৃণমূল নেতারা। আওয়ামী লীগ সূত্র জানায়, শনিবারের বৈঠকে জেলা আওয়ামী লীগের কার্যকরি কমিটির সব সদস্য, দলীয় সাংসদ, উপজেলা, পৌর কমিটি ও ইউনিয়ন কমিটির সভাপতি, সম্পাদক এবং দল-সমর্থিত উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা উপস্থিত থাকবেন।নাম প্রকাশে অনিচ্ছুক একজন নেতা বলেন, জেলার বড় বড় নেতা ও সাংসদরা নিজেদের নিয়ে ব্যস্ত। তাঁরা দল বা তৃণমূল নেতাদের সময় দেন না। এ কারণে একজন মন্ত্রী ও সাংসদের কর্মকাণ্ড দলীয় প্রধানের কাছে তুলে ধরা হবে।জেলা আওয়ামী লীগের সভাপতি মুশফিক হোসেন চৌধুরী বলেন, তৃণমূল নেতারা দলীয় প্রধানের কাছে যেকোনো দাবি উত্থাপন করতে পারেন। কারণ, কথা বলার অধিকার সবার রয়েছে।