শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩১তম স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) গতকাল শুক্রবার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ চুয়েট শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের পশ্চিম গ্যালারিতে এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চুয়েটের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান ও বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের জ্যেষ্ঠ সহসভাপতি প্রকৌশলী এ কে এম ফজলুল উল্লাহ এবং প্রাক্তন ছাত্রনেতা প্রকৌশলী শেষাদ্রী বড়ুয়া। চুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক রশিদুল আবেদীন চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চুয়েট ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী রাজীব বড়ুয়া, ছাত্রলীগের নেতা মেহদী হাসান, কাউসার মাহমুদ প্রমুখ।