শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ২০০৭ সালের এই দিনে তিনি তত্ত্বাবধায়ক সরকারের বাধা উপেক্ষা করে লন্ডন থেকে দেশে ফেরেন। এর আগে তিনি দেশে ফিরতে চাইলেও সরকার তাঁকে আসতে বাধা দেয়। সরকারের নির্দেশে ব্রিটিশ এয়ারওয়েজ তাঁকে বহন করতে চায়নি। পরে তিনি তত্ত্বাবধায়ক সরকারের মামলা-মোকদ্দমার হুমকি উপেক্ষা দেশে ফেরেন। জরুরি অবস্থার মধ্যেও সেদিন বিমানবন্দরে তাঁকে বিপুলসংখ্যক মানুষ সংবর্ধনা দেয়। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও সহযোগী সংগঠনের নেতারা আজ সকাল ১০টায় গণভবনে তাঁকে শুভেচ্ছা জানাবেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ প্রথম আলোকে এ কথা জানিয়েছেন।