শেখ হেলালের জনসভায় বোমা হামলার মামলায় জেএমবির নেতা রিমান্ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটে ২০০১ সালে আওয়ামী লীগের নেতা শেখ হেলাল উদ্দিনের নির্বাচনী জনসভায় বোমা হামলার মামলায় জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাঁর নাম জিল্লুর রহমান ওরফে জিনু মোল্লা। বাড়ি মোল্লাহাট উপজেলার উদয়পুর ইউনিয়নের উত্তরকান্দি গ্রামে। জিনু ২০০৫ সালের ১৭ আগস্টের সিরিজ বোমা হামলার মামলায় বর্তমানে কারাগারে আটক।মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির পরিদর্শক হরিপদ বিশ্বাস বাগেরহাট বিচারকি হাকিমের আদালতে জিনুকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত গতকাল সোমবার বিকেলে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।