প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি মাগুরছড়া ও টেংরাটিলায় গ্যাসক্ষেত্র বিস্ফোরণের ঘটনায় বহুজাতিক কোম্পানি শেভরন ও নাইকোর কাছ থেকে অবিলম্বে ৩০ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ আদায়ের দাবি জানিয়েছে।গতকাল সোমবার মাগুরছড়ায় গ্যাসক্ষেত্রে বিস্ফোরণের এক যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত সভায় এ দাবি জানানো হয়। সভায় বক্তারা আরও বলেন, মাগুরছড়া ও টেংরাটিলায় বিস্ফোরণে ন্যূনতম ক্ষতি ৩০ হাজার কোটি টাকা। এই টাকা ২০০৯-১০ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির ব্যয়ের চেয়েও বেশি এবং জ্বালানি খাতে ২০১০-১১ অর্থবছরের বরাদ্দের পাঁচ গুণ।বক্তারা ক্ষতিপূরণ আদায়ে বিগত সরকারগুলোর মতোই ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের ভূমিকার সমালোচনা করেন। সভায় বক্তব্য দেন বিচারপতি গোলাম রাব্বানী, অধ্যাপক এম এম আকাশ, আনু মুহাম্মদ, আকমল হোসেন, রহমতউল্লাহ প্রমুখ।