শেরপুর আইনজীবী সমিতির নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন গত বৃহস্পতিবার শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সাধারণ সম্পাদকসহ সাতটি এবং বিএনপি-সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ সভাপতিসহ চারটি পদে জয়ী হয়েছে।নির্বাচনে ১৫৯ ভোটের মধ্যে ১৫৬ জন ভোটার অংশ নেন। সমিতির ১১টি পদে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচিত ব্যক্তিরা হলেন: মো. সিরাজুল ইসলাম (সভাপতি), মোহাম্মদ সুরুজ্জামান (সহসভাপতি), মো. রফিকুল ইসলাম (সাধারণ সম্পাদক), মোহাম্মদ তারিকুল ইসলাম ভাসানী (সহসাধারণ সম্পাদক) প্রমুখ।