শেরপুর উপজেলা নির্বাচন কার্যালয়ে অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর সদর উপজেলা কমপ্লেক্সে অবস্থিত উপজেলা নির্বাচন কার্যালয়ে গতকাল রোববার সকাল সাড়ে আটটার দিকে অগুিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের চারটি চেয়ার, একটি ব্যালট বাক্স, একটি টাইপরাইটার মেশিন, কিছু পুরোনো ভোটার তালিকাসহ কাগজপত্র পুড়ে গেছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আইরিন ফারজানা জানান, কার্যালয়ে কর্মরত আনসার সদস্য ও লোকজন চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ নির্ণয় ও অনুসন্ধানের জন্য রিটার্নিং কর্মকর্তার নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে জেলা প্রশাসক মোহামঞ্চদ জাকির হোসেন, পুলিশ সুপার মেহেদুল করিমসহ র‌্যাব ও পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।