শেরপুর ও তারাগঞ্জে শিশুসহ নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর ও রংপুরের তারাগঞ্জে গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:শেরপুর (বগুড়া): ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুরের ররোয়া এলাকায় গতকাল দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন শেরপুরের মহিপুর কলোনি গ্রামের আসাদুল ইসলাম (৩২), সোনাতলা উপজেলার খানপাড়া গ্রামের আবদুল মমিন (২৪) ও শিবগঞ্জ উপজেলার চাপাচি গ্রামের আলাউদ্দিন (৪০)। তারাগঞ্জ (রংপুর): রংপুর-সৈয়দপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার বালাবাড়ীতে বৃহস্পতিবার বাসের চাপায় আশামণি নামের (৮) এক শিশু নিহত হয়েছে। সে উপজেলার হাজীপুর গ্রামের আবেদ আলীর মেয়ে। এ সময় বিক্ষুব্ধ জনতা মহাসড়ক তিন ঘণ্টা অবরোধ করে এবং গাড়ির কাচ ভাঙচুর করে।