শেরপুর কারাগারে হাজতির মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুর জেলা কারাগারে আটক হাজতি খাদেম আলী (৩৫) গত রোববার রাতে জেলা সদর হাসপাতালে মারা গেছেন।একটি প্রতারণা মামলার আসামি হিসেবে গত ১৮ মার্চ থেকে কারাগারে আটক ছিলেন তিনি।শেরপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত কারাধ্যক্ষ মো. আবদুল বারী জানান, রোববার রাত একটার দিকে খাদেম আলী বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করলে তাঁকে দ্রুত জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা জাহিদ জানান, খাদেম আলীকে হাসপাতালে আনার কিছুক্ষণ পরই মারা যান। আকস্মিক হূদেরাগে তাঁর মৃত্যু হতে পারে।মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। খাদেম আলীর বাড়ি শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের কুমরী গ্রামে।