শেরপুর-ঢাকা পথে বাস চলাচল বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা ও শেরপুরের পরিবহন শ্রমিকদের মধ্যে দ্বন্দ্ব ও পাল্টাপাল্টি মারপিটের ঘটনায় শেরপুর-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ হয়ে গেছে। গতকাল রোববার শেরপুর থেকে কোনো বাস ঢাকার দিকে ছেড়ে যায়নি, ঢাকা থেকেও শেরপুর আসেনি।
পরিবহন মালিক ও শ্রমিকনেতারা জানান, ঢাকার মহাখালী টার্মিনাল ও শেরপুরের নবীনগর বাসস্ট্যান্ডে দুই পক্ষের পরিবহন শ্রমিকদের মধ্যে তুচ্ছ ঘটনার জের ধরে কয়েক দিন আগে দুই দফায় মারপিটের ঘটনা ঘটে। দুই পক্ষের শ্রমিকই নিজেদের প্রান্তে প্রতিপক্ষের গাড়ি আটকের ঘটনায় শেরপুর ও ঢাকার মধ্যে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ হয়ে গেছে।