শেরপুর শহরের তিনটি এলাকা বিদ্যুিবহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর জেলা শহরের গোপালবাড়ী মহল্লা থেকে গত রোববার ভোররাতে বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের (পিডিবি) একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে। এতে রোববার ভোররাত থেকে এখন পর্যন্ত শহরের গোপালবাড়ী, কালিরবাজার ও সজবরখিলা মহল্লায় বিদ্যুত্ সরবরাহ বন্ধ রয়েছে। পিডিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার ভোররাতে শহরের সিভিল সার্জনের কার্যালয় এবং মা ও শিশুকল্যাণ কেন্দ্রের গেটসংলগ্ন স্থানে স্থাপিত পিডিবির ২৫০ কেভির ট্রান্সফরমারটি কে বা কারা চুরি করে নিয়ে গেছে। পরে খবর পেয়ে সদর থানার পুলিশ এবং শেরপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার আনিসুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। বিদ্যুত্ না থাকায় গোপালবাড়ী, কালিরবাজার ও সজবরখিলা মহল্লার তিন শতাধিক বাণিজ্যিক ও আবাসিক গ্রাহক দুর্ভোগ পোহাচ্ছে। পিডিবির শেরপুুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী এ বি এম আবদুল্লাহ বলেন, বিকল্প ব্যবস্থায় চুরি যাওয়া ট্রান্সফরমারের আওতাধীন গ্রাহকদের বিদ্যুত্ সরবরাহের চেষ্টা চলছে। শেরপুর সদর থানার পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় পিডিবির উপবিভাগীয় প্রকৌশলী মাহমুদ হাসান সদর থানায় রোববার একটি মামলা করেছেন। ট্রান্সফরমার চোরদের গ্রেপ্তার ও ট্রান্সফরমারটি উদ্ধারের চেষ্টা চলছে।