শেরপুর সীমান্তে নয় বাংলাদেশি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের ঝিনাইগাতী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় বিডিআর সদস্যরা গত বুধবার রাতে নয়জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার তাঁদের ঝিনাইগাতী থানায় সোপর্দ করা হয়েছে। বিডিআরের ৪৫ রাইফেল ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার ফরিদ উদ্দিন নয় বাংলাদেশিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।