শেরপুরে প্রতারণার দায়ে একজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে প্রতারণার দায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুর আলম প্রধানের ভ্রাম্যমাণ আদালত বৃহস্পতিবার সাইফুল ইসলামকে (৩২) দুই বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন। গোবিন্দগঞ্জ জেলার মীরপুরমেরী গ্রামের আফছার আলীর ছেলে।প্রতারণার শিকার শেরপুর উপজেলার তাজপুর গ্রামের কৃষক আবু কালাম জানান, ১০ দিন আগে তাঁকে মুঠোফোনে বলা হয়, তাঁর শয়নকক্ষের মেঝে দিয়ে পাঁচ ডাবর মহর উঠে আসবে। এ জন্য তাঁকে প্রথমে মাজারে আগরবাতি কেনার জন্য ৭০০ টাকা দিতে হবে। তিনি তাঁদের একটি নম্বরে ৭০০ টাকার ফ্লেক্সিলোড পাঠান। গত বৃহস্পতিবার আবার তাঁর কাছে মাজার জিয়ারতের নামে ২১ হাজার ৫৫০ টাকা নিতে আসেন সাইফুল। পরে তাঁকে আটক করে পুলিশের কাছে দেওয়া হয়।