শেরপুরে অটোরিকশা খাদে পড়ে নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের শ্রীবরদীতে সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে শুকুর মিয়া (৬০) নামের এক ব্যক্তি নিহত ও দুজন আহত হয়েছেন। শুকুর মিয়ার বাড়ি সিঙ্গাবরুণা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে। গতকাল সোমবার বেলা একটার দিকে শ্রীবরদী-ভায়াডাঙ্গা সড়কের ঠাকুরবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন রানীশিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গা পুরানপাড়া গ্রামের মো. আল আমিন (৪২) ও তাঁর স্ত্রী কাচফুলি বেগম (৩৫)। তাঁরা শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা একটার দিকে শ্রীবরদী থেকে ভায়াডাঙ্গা বাজারে যাওয়ার সময় ঠাকুরবাড়ী এলাকায় যাত্রীবাহী অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে অটোরিকশার যাত্রী শুকুর মিয়া ঘটনাস্থলেই নিহত হন।