শেরপুরে অন্ধত্ব নিবারণে সুশীল সমাজের ভূমিকা শীর্ষক সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চক্ষু স্বাস্থ্যসেবার বিষয়ে সুশীল সমাজের সম্পৃক্ততা ও সর্বসাধারণের সচেতনতা বাড়ানোর লক্ষ্যে গতকাল শেরপুরে ‘অন্ধত্ব নিবারণে সুশীল সমাজের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।ময়মনসিংহ বিএনএসবি চক্ষু হাসপাতাল এবং খান বাহাদুর ফজলুর রহমান ফাউন্ডেশন, শেরপুর যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। শেরপুর জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন বিএনএসবি চক্ষু হাসপাতালের অবৈতনিক সাধারণ সম্পাদক ডা. কে জামান।