শেরপুরে অপহূত স্কুলছাত্র উদ্ধার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণের প্রায় দেড় মাস পরও শেরপুর জেলা শহরের মুকুল একাডেমির নবম শ্রেণীর ছাত্র মো. আকিব জাবেদকে উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় মো. শাহ আলম নামের এক যুবককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গত ১৯ জুন শহরের শিংপাড়া মহল্লার বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি আকিব। আকিবের বাবা রেজাউল করিম অভিযোগ করেন, ‘ছেলে নিখোঁজ হওয়ার দুদিন পরই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলাম। গ্রেপ্তার হওয়া শাহ আলম আকিবের সন্ধান দেওয়ার কথা বলে ১০ হাজার টাকা নেয় এবং আমাকে ঢাকায় নিয়ে যায়। পরে সে আমাকে সেখানে রেখেই কৌশলে পালিয়ে যায়। টাকার জন্যই সে আমার ছেলেকে অপহরণ করেছে এবং এর সঙ্গে তার শ্বশুরবাড়ির লোকজন জড়িত থাকতে পারে।’