শেরপুরে অর্ধদিবস হরতাল পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্রুত বিচার আইনের মামলায় আটক বিএনপি ও এর অঙ্গসংগঠনের নয়জন নেতা-কর্মীর নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল রোববার শেরপুরে জেলা বিএনপির ডাকে অর্ধদিবস হরতাল পালিত হয়েছে।হরতাল চলাকালে শেরপুর শহরের সব দোকানপাট বন্ধ ছিল। জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে কোনো যানবাহন চলাচল করেনি। তবে শহরে রিকশা ও ইজিবাইকসহ হালকা যানবাহন চলাচল করেছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ক্লাশ হয়নি। শহরের নয়আনি বাজারের প্রধান সড়ক ফাঁকা পেয়ে শিশুদের ক্রিকেট খেলতে দেখা গেছে। তবে হরতালের সমর্থনে কোনো মিছিল বা পিকেটিং ছিল না।