শেরপুরে আচরণবিধি লঙ্ঘনে দুই প্রার্থীর জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি‍) নির্বাচনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে তোরণ নির্মাণ ও আলোকসজ্জা করার দায়ে দুই চেয়ারম্যান প্রার্থীকে তিন হাজার টাকা করে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এই দুই প্রার্থী হলেন সদর উপজেলার রৌহা ইউপির আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মো. সাইফুজ্জামান সোহেল ও স্বতন্ত্র প্রার্থী মো. শফিকুল ইসলাম মিজু।

গতকাল সোমবার রাতে শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম অভিষেক দাশ এ অর্থদণ্ড দেন। তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে আজ মঙ্গলবার বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

৭ মে শেরপুরের সদর উপজেলার রৌহা, কামারিয়া, ভাতশালা, পাকুরিয়া, ধলা, গাজীরখামার ও বাজিতখিলা ইউপির নির্বাচন অনুষ্ঠিত হবে।